ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি : সংগৃহীত

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য আরও সময় দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন মোটরসাইকেলের মালিকরা। আগে এ কাজ সম্পন্ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্ধারিত সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের নির্দেশনা দেয় সংস্থাটি। গত ১৬ অক্টোবর প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে মালিকদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত মাপ ও নকশা অনুযায়ী সামনের অংশে নম্বরপ্লেট লাগাতে বলা হয়েছিল।

আরও পড়ুন  বনানীতে রেডিমিক্স ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পেছনের নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে।

সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা রাখতে হবে অন্তত ২০ মিলিমিটার।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নির্দেশনা রয়েছে।

নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর লেখার পদ্ধতিও নির্দিষ্ট করে দিয়েছে বিআরটিএ। নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় লেখা যাবে। এর উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ

আপডেট সময় ০৯:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য আরও সময় দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন মোটরসাইকেলের মালিকরা। আগে এ কাজ সম্পন্ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্ধারিত সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের নির্দেশনা দেয় সংস্থাটি। গত ১৬ অক্টোবর প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে মালিকদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত মাপ ও নকশা অনুযায়ী সামনের অংশে নম্বরপ্লেট লাগাতে বলা হয়েছিল।

আরও পড়ুন  আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান