ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন  নৈশপ্রহরীকে গুলি: হত্যা পরিকল্পনায় দুর্বৃত্তদের চক্র

রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা বিভাগের লালবাগ অঞ্চলে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন  মমতাজকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ