ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, শাস্তি চেয়ে ড. ইউনূসের বিবৃতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে লাগাতার অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি। এই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বাড়িটিতে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

ইউনূস বলেন, আরও উদ্বেগজনক বিষয় হলো গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। তাঁর ভাষ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বরেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। তিনি বলেন, হামলার ধরন দেখে মনে হয়, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে কেউ নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন  জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি

বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান ইউনূস। তাঁর মতে, এসব হামলা লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন।

গ্রামীণ ব্যাংক সম্পর্কে তিনি বলেন, এটি দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্‌যাপিত হচ্ছে। ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে।

ইউনূস জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকের মালিক। তাই ব্যাংকটির ওপর হামলা মানে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে সহিংসতার অন্যান্য ঘটনার কথাও উল্লেখ করেন ইউনূস। তিনি বলেন, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইউনূস। তিনি বলেন, তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকের ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না বলে জানান ইউনূস।

গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে বলেও জানান তিনি। দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেন ইউনূস। যেখানে যেখানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে ইউনূস বলেন, সর্বোচ্চ পর্যায়ে যাঁরা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছেন, তাঁদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে সবাই যেন ভূমিকা রাখেন। তাঁর ভাষ্য, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার সম্মিলিত প্রচেষ্টার ওপরও সরাসরি আঘাত।

বিবৃতির শেষে ইউনূস অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, শাস্তি চেয়ে ড. ইউনূসের বিবৃতি

আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে লাগাতার অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি। এই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বাড়িটিতে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

ইউনূস বলেন, আরও উদ্বেগজনক বিষয় হলো গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। তাঁর ভাষ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বরেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। তিনি বলেন, হামলার ধরন দেখে মনে হয়, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে কেউ নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন  নাটোরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ