ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

নাটোরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 720

ছবি সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশ লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  চিতলমারীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত, ১২ বাড়িতে অগ্নিসংযোগ

ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি মহেশ্বর বাজারে একটি মোবাইল ও ইন্টারনেট সার্ভিসের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র ও পারভেজ আলীর পরিবার জানায়, গত ১০ জুলাই দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন সংক্রান্ত একটি বিষয়ে পারভেজের কথা কাটাকাটি হয়। ওই সময় মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এরপর শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও সিএনজিচালিত যানবাহনে করে সাতজন দুর্বৃত্ত এসে পারভেজের দোকানে হঠাৎ হামলা চালায়। তারা দোকানে ঢুকেই গুলি ছোড়ে, এরপর ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দোকানটি পুড়ে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত পুলিশে খবর দেয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত চলছে। এখনো পর্যন্ত কেউ গুলির বা ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে হামলার ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যার ফলে এমন ঘটনা ঘটছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

নাটোরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশ লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  অস্ত্র নিয়ে খেলার সময় শিশু সন্তানের মিসফায়ারে এসআই গুলিবিদ্ধ