ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম

নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একজন সহকারী উপপরিদর্শকও (এএসআই) হামলার শিকার হন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার হাশেমবাগ এলাকায় যান। সেখানে একদল দুর্বৃত্ত আচমকা তাদের ওপর চড়াও হয়। হামলাকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই কনস্টেবল আনোয়ার প্রাণ হারান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হামলার মুহূর্তে আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার কোনোমতে দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তিনি আহত হয়েছেন কি না বা তার বর্তমান শারীরিক অবস্থা কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা উল্লেখ করেন, হাশেমবাগ এলাকায় মাদকের বেশ কয়েকটি আস্তানা রয়েছে। ইতিপূর্বেও ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধারসহ কারবারিদের গ্রেপ্তারের নজির রয়েছে। তাই কনস্টেবল আনোয়ারের ওপর এই প্রাণঘাতী হামলার নেপথ্যে কোনো মাদক কারবারি চক্রের হাত রয়েছে কি না, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় ০১:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একজন সহকারী উপপরিদর্শকও (এএসআই) হামলার শিকার হন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২