ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 575

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। দুটি ছোট আকারের উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, অ্যারিজোনার মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছাকাছি দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসনা ১৭২-এস নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও, ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ রানওয়ে ৩-এর কাছে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

আরও পড়ুন  ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা

এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এই দুর্ঘটনা স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে ঘটে। তারা আরও জানায়, ল্যানসেয়ার বিমানে দুইজন এবং সেসনা বিমানে দুইজন যাত্রী ছিলেন।

এটি একটি ‘অনিয়ন্ত্রিত বিমানবন্দর’, যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নেই এবং পাইলটরা সাধারণত একটি কমন ট্রাফিক অ্যাডভাইজরি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তাদের অবস্থান জানিয়ে দেন।

এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের বিমান চলাচল সংক্রান্ত ঘটনার মধ্যে একটি নতুন অধ্যায় যোগ করল। গত মাসে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়। এর পরপরই ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন যাত্রী মারা যায়।

নিউজটি শেয়ার করুন

অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০৩:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। দুটি ছোট আকারের উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, অ্যারিজোনার মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছাকাছি দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসনা ১৭২-এস নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও, ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ রানওয়ে ৩-এর কাছে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

আরও পড়ুন  ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২