ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় তাঁরা দায়িত্ব পালন করছেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জেলা কমান্ডার চন্দন দেবনাথ।

চন্দন দেবনাথ বলেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সি বাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন।

এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতের নিরাপত্তায়ও কাজ করছেন আনসার সদস্যরা।

আরও পড়ুন  ফরিদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা কুটি মিয়া অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

জেলা কমান্ডার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

আপডেট সময় ০৫:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় তাঁরা দায়িত্ব পালন করছেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জেলা কমান্ডার চন্দন দেবনাথ।

চন্দন দেবনাথ বলেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সি বাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন।

এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতের নিরাপত্তায়ও কাজ করছেন আনসার সদস্যরা।

আরও পড়ুন  ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ১০