ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

ধানক্ষেত থেকে গলায় রশি জড়ানো কিশোরের লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 55

ছবি সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় তার গলা ও শরীরে রশি প্যাঁচানো অবস্থায় ছিল।

শনিবার (২১ নভেম্বর) সকালে ক্ষেতলালের নশিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার এলাকার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে। জীবিকার তাগিদে সে অটোভ্যান চালাত।

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জের জামুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় রাব্বি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ না মেলায় পরদিন ২০ নভেম্বর শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই ওই এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। শনিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন কৃষকেরা। পরে তাদের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ওসি আরও বলেন, এ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ধানক্ষেত থেকে গলায় রশি জড়ানো কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬