ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 41

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (১৮৫২১) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন  জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি

আপডেট সময় ০১:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (১৮৫২১) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন  ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা আছে “বিনা অনুমতিতে প্রবেশ করুন”