ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা আছে “বিনা অনুমতিতে প্রবেশ করুন”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

অনুমতি ব্যতিত প্রবেশ করবেন না, সাধারণের প্রবেশ নিষেধ অথবা সাক্ষাতের জন্য পূর্বানুমতি আবশ্যক- সাধারণত সরকারি অফিস বা দপ্তরে দরজায় লেখা থাকে এমন নির্দেশনা। তবে এর ব্যতিক্রম দেখা গেছে চাঁদপুরের হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। অনুমতি নয় বরং “বিনা অনুমতিতে” নিজের কার্যালয়ে প্রবেশের অনুরোধ জানিয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তার কার্যালয়ের সামনের এমনি একটি ব্যানারের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। বুধবার ছবিটি ভাইরাল হলেও ব্যানারটি লাগানো হয়েছে আরও আগেই। ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা, “বিনা অনুমতিতে প্রবেশ করুন”।

এ প্রসঙ্গে মো. ইবনে আল জায়েদ হোসেন গণমাধ্যমকে বলেন, গ্রামের অনেক মানুষ বিশেষ করে বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ কার্যালয়ে এসে বিব্রতবোধ করে। কেউ যদি ভেতরে থাকেন তাহলে অনেকেই বাইরে অপেক্ষা করে। বিষয়টি আমি খেয়াল করার পর অনেক আগ থেকে মৌখিকভাবে সবাইকে জানিয়েছি কেউ যেন ভেতরে আসতে সংকোচবোধ না করেন। ভেতরে আসার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তবুও অনেকেই সংকোচ করেন। তাই সম্প্রতি এই ব্যানারটি লাগিয়েছি। যেন মানুষ সহজেই সেবার জন্য আসতে পারেন।

আরও পড়ুন  জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত

ব্যানারটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের যে অযথা সংকোচ বা দ্বিধা থাকে, এই উদ্যোগ তা অনেকটাই দূর করবে।

নিউজটি শেয়ার করুন

ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা আছে “বিনা অনুমতিতে প্রবেশ করুন”

আপডেট সময় ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অনুমতি ব্যতিত প্রবেশ করবেন না, সাধারণের প্রবেশ নিষেধ অথবা সাক্ষাতের জন্য পূর্বানুমতি আবশ্যক- সাধারণত সরকারি অফিস বা দপ্তরে দরজায় লেখা থাকে এমন নির্দেশনা। তবে এর ব্যতিক্রম দেখা গেছে চাঁদপুরের হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। অনুমতি নয় বরং “বিনা অনুমতিতে” নিজের কার্যালয়ে প্রবেশের অনুরোধ জানিয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তার কার্যালয়ের সামনের এমনি একটি ব্যানারের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। বুধবার ছবিটি ভাইরাল হলেও ব্যানারটি লাগানো হয়েছে আরও আগেই। ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা, “বিনা অনুমতিতে প্রবেশ করুন”।

এ প্রসঙ্গে মো. ইবনে আল জায়েদ হোসেন গণমাধ্যমকে বলেন, গ্রামের অনেক মানুষ বিশেষ করে বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ কার্যালয়ে এসে বিব্রতবোধ করে। কেউ যদি ভেতরে থাকেন তাহলে অনেকেই বাইরে অপেক্ষা করে। বিষয়টি আমি খেয়াল করার পর অনেক আগ থেকে মৌখিকভাবে সবাইকে জানিয়েছি কেউ যেন ভেতরে আসতে সংকোচবোধ না করেন। ভেতরে আসার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তবুও অনেকেই সংকোচ করেন। তাই সম্প্রতি এই ব্যানারটি লাগিয়েছি। যেন মানুষ সহজেই সেবার জন্য আসতে পারেন।

আরও পড়ুন  পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিলো পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে