ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষের পর সাপ্তাহিক ছুটি শেষে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকরা। ররিবার (১৫ নভেম্বর) সকাল থেকে এসব এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে কিংবা শ্রমিকবাহী পরিবহনে করে দূরবর্তী কারখানায় যেতে দেখা যায় শ্রমিকদের। সাভার, আশুলিয়া ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এসব কারখানায় এখনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন  জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এদিকে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

মজুরি বোর্ডের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার, আমিনবাজার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা

আপডেট সময় ০৯:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষের পর সাপ্তাহিক ছুটি শেষে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকরা। ররিবার (১৫ নভেম্বর) সকাল থেকে এসব এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে কিংবা শ্রমিকবাহী পরিবহনে করে দূরবর্তী কারখানায় যেতে দেখা যায় শ্রমিকদের। সাভার, আশুলিয়া ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এসব কারখানায় এখনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন  প্রেমে ব্যর্থতার পর ইউটিউব দেখে ইয়াবা কারখানা, গ্রেপ্তার যুবক