ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গরম পানি ঢেলে ঝলসে দেওয়া কিশোরীর ৪৯ দিন পর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত ১৩ বছরের কিশোরী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। ঘটনার ৪৯ দিন পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আফরিন।

গত ২৫ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। ওই দিন বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকায় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। এ সময় তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে আফরিনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

আরও পড়ুন  সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর মৃত্যু

আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়। এ ঘটনায় তার মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারেক বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা বর্তমানে কারাগারে আছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালানো হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন।

আফরিনের মা রওশন আরা জানান, জমিজমা ও একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে তাঁর ভাই জাকির ও ভাবি সোনিয়ার সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ তৈরি হয়েছিল। এসব বিরোধের জেরেই তাঁর মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

গরম পানি ঢেলে ঝলসে দেওয়া কিশোরীর ৪৯ দিন পর মৃত্যু

আপডেট সময় ০৯:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত ১৩ বছরের কিশোরী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। ঘটনার ৪৯ দিন পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আফরিন।

গত ২৫ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। ওই দিন বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকায় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। এ সময় তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে আফরিনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

আরও পড়ুন  লালবাগে ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু