ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকালে রুশ রাষ্ট্রদূতের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি মন্ত্রণালয়।

রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিক পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

আরও পড়ুন  বেনাপোলে সন্দেহজনক মৃত্যু

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার নতুন সম্ভাবনা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন দারিচেভ। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে দায়িত্ব পালন করেন।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকালে রুশ রাষ্ট্রদূতের মৃত্যু

আপডেট সময় ০৪:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি মন্ত্রণালয়।

রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিক পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

আরও পড়ুন  যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের ১৫০ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ ঘোষণা