ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই, ফেসবুকে সতর্কবার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গাড়িতে থাকা অবস্থায় এক ছিনতাইকারী তাঁর ফোনটি নিয়ে পালিয়ে যায়।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় এক ছেলে মাত্র এক সেকেন্ডে ছোঁ মেরে তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি রাত সাড়ে ৭টার দিকে ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  চার বছর পর মোবাইল অপারেটরদের হাতে আবারো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ, কমবে ব্যয়, বাড়বে সেবার মান

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, তাঁর ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তাতে যেন কেউ সাড়া না দেন।

নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। একই সঙ্গে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই, ফেসবুকে সতর্কবার্তা

আপডেট সময় ০১:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গাড়িতে থাকা অবস্থায় এক ছিনতাইকারী তাঁর ফোনটি নিয়ে পালিয়ে যায়।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় এক ছেলে মাত্র এক সেকেন্ডে ছোঁ মেরে তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি রাত সাড়ে ৭টার দিকে ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  পাকিস্তানকে ধন্যবাদ জানালো আসিফ নজরুল