ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ স্বজনদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের পাশে একটি গাছের ডাল থেকে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত পিন্টু কর মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে। তিনি মৌলভীবাজার শহরের একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনে সাড়া না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা ভূমি অফিসের পাশের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন  মৌলভীবাজারে পৈতৃক জমি নিয়ে বিরোধে ২ বোনকে কুপিয়ে হত্যা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ রাজনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে মরদেহের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। তাঁদের দাবি, পিন্টুর মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকলেও তাঁর হাঁটু সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সঙ্গে লাগানো ছিল। এ কারণে ঘটনাটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে তাঁদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল বলেন, পিন্টু খুব ভালো ছেলে ছিলেন। পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝগড়া-বিবাদ ছিল না। আত্মহত্যা করার মতো কোনো কারণও তাঁদের জানা নেই। কারও সঙ্গে তাঁর শত্রুতাও ছিল না। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা সঠিক তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের বলেন, পিন্টু গত কয়েক দিনে পরিবারের সদস্য ও পরিচিত কয়েকজনের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ করেছিলেন। বিভিন্ন আলামত ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে তিনি হতাশায় ভুগছিলেন। এ কারণে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ স্বজনদের

আপডেট সময় ১০:২০:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের পাশে একটি গাছের ডাল থেকে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত পিন্টু কর মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে। তিনি মৌলভীবাজার শহরের একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনে সাড়া না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা ভূমি অফিসের পাশের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন  গাজায় বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার