ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসায় কয়েকটি স্থানে জটলা তৈরি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

আরও পড়ুন  মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের কোনো অবরোধের ঘটনা ঘটেনি। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার ভেতরে অসন্তোষ দেখা দেওয়ায় সেগুলো ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ সূত্র আরও জানায়, ভোগরা বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় জেলায় ১১টি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি

আপডেট সময় ০৩:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা একযোগে কারখানা থেকে বেরিয়ে আসায় কয়েকটি স্থানে জটলা তৈরি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

আরও পড়ুন  গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ কারখানা