ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইইউর চিহ্নিত ৬১ বাণিজ্য বাধার ৪৮টি নিরসন করেছে বাংলাদেশ মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন, আধুনিক সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন

মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলার ডাইআর বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিলের পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুর দাস বাকপ্রতিবন্ধী ছিলেন। দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান।

আরও পড়ুন  নয়াদিল্লিতে নিজ বাসা থেকে বিচারকের মরদেহ উদ্ধার

কাজের একপর্যায়ে তিনি বিলের গভীর পানিতে তলিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সারাদিন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে বিলের পানিতে ঠাকুর দাসের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঠাকুর দাসের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে বিল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরের ডাসার উপজেলার ডাইআর বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিলের পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুর দাস বাকপ্রতিবন্ধী ছিলেন। দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান।

আরও পড়ুন  গরু কিনে বাড়ি ফেরা হলো না, মাদারীপুরে বাবা-ছেলেসহ ৫ জন নিহত