ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টার অভিযানে ৪৬৫ জন আটক, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 30

প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের অংশবিশেষ, ইয়াবা, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে আটক করেছে।

আরও পড়ুন  ধরলা নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার: তদন্ত শুরু

ডিএমপি জানায়, অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬৬৯টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার যন্ত্র এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টার অভিযানে ৪৬৫ জন আটক, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আপডেট সময় ১২:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের অংশবিশেষ, ইয়াবা, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে আটক করেছে।

আরও পড়ুন  কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার