শিরোনাম :
শাহবাগে দুই স্থানে ককটেল বিস্ফোরণ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 37
রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথমটি ঘটে থানার আইবি গেটের সামনে পুলিশের একটি ডিউটি গাড়িকে লক্ষ্য করে। পরবর্তী বিস্ফোরণটি হয় জুলাই চত্বরের পাশে। দুই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে আইবি গেট এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে দ্রুত সরে পড়েন। এরপর রাত ১২টা ১ মিনিটে জুলাই চত্বরের পাশে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে দুটি ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিস্ফোরণ দুটিতে এখন পর্যন্ত কারও আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।


























