ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তরিকুলের

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি: খবরের কথা

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বিচারিক কার্যক্রমে বাধা, সাংবাদিকদের লাঞ্ছিত করা, গুলশানে গাড়ি ভাঙচুরের ঘটনা সাজানো এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জনতার অধিকার পার্টি।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে অবিলম্বে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া।

লিখিত বক্তব্যে বলা হয়, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে পরীমনি আইন-আদালত, বিচার ব্যবস্থা ও গণমাধ্যমের প্রতি অবজ্ঞাপূর্ণ এবং উসকানিমূলক আচরণ করছেন বলে অভিযোগ করা হয়। তাঁর এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ব্যাহত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন বক্তারা।

আরও পড়ুন  জন্মদিনে নতুন ছবি’র ঘোষণা দিলেন পরীমনি

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৫ নভেম্বর একটি মামলায় হাজিরাকে কেন্দ্র করে পরীমনি বিপুলসংখ্যক ক্যাডার ও দেহরক্ষী নিয়ে আদালত প্রাঙ্গণে মহড়া দেন। এতে সাধারণ বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করা হয়।

এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা পরীমনির সঙ্গে থাকা ব্যক্তিদের দ্বারা লাঞ্ছিত হন বলেও অভিযোগ করা হয়। তাঁদের গালমন্দ করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, আদালত প্রাঙ্গণের ঘটনার পর সোমবার রাতে গুলশানে একটি অনুষ্ঠানে গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে পরীমনি মিথ্যা নাটক সাজান। বক্তাদের দাবি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অনুসন্ধানে তাঁর গাড়ি অক্ষত থাকার বিষয়টি উঠে এসেছে। ওই অনুষ্ঠানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের প্রতি তিনি অশালীন অঙ্গভঙ্গি ও আক্রোশ প্রকাশ করেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনার সত্যতা যাচাই না করেই পরীমনির অভিযোগকে পরোক্ষভাবে প্রশ্রয় দেন। পরে তাঁকে বিশেষ নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল ত্যাগের ব্যবস্থা করা হয়। পুলিশের এ আচরণ তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন বক্তারা।

পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিরা। তাঁদের দাবি, গণমাধ্যমের সামনে জাতীয় সংগীত ও রাষ্ট্রের ভাবমূর্তি নিয়ে পরীমনির দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া ফেসবুক লাইভে বিভিন্ন স্পর্শকাতর বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আইনের শাসন ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার কথা উল্লেখ করে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে বিচারিক কাজে বাধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, গুলশানের অনুষ্ঠানে গাড়ি ভাঙচুরের ঘটনা সাজানোর অভিযোগে বিচার, জাতীয় সংগীত অবমাননা ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগে পরীমনিকে গ্রেপ্তার, গুলশানের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। পরীমনির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তরিকুলের

আপডেট সময় ০৭:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বিচারিক কার্যক্রমে বাধা, সাংবাদিকদের লাঞ্ছিত করা, গুলশানে গাড়ি ভাঙচুরের ঘটনা সাজানো এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জনতার অধিকার পার্টি।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে অবিলম্বে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া।

লিখিত বক্তব্যে বলা হয়, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে পরীমনি আইন-আদালত, বিচার ব্যবস্থা ও গণমাধ্যমের প্রতি অবজ্ঞাপূর্ণ এবং উসকানিমূলক আচরণ করছেন বলে অভিযোগ করা হয়। তাঁর এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ব্যাহত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন বক্তারা।

আরও পড়ুন  ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দর্শকদের দেখালেন ‘মিডল ফিঙ্গার’