ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা আর দেশে ফিরবেন না, মন্তব্য চিফ প্রসিকিউটরের দুর্গম বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’ চার বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক রবিনের পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা নেতানিয়াহু ও আইজেনকটের বড় পার্থক্য নেই: ট্রাম্প

জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন।

ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয়ের আহ্বান ধর্মমন্ত্রীর

সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এদিকে, সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ স্বাক্ষর করবেন।

এই চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা এবং দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

আপডেট সময় ০১:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন।

ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ‘আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষও ভাবেনি: ধর্মমন্ত্রী