ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বিচার বিভাগের সবচেয়ে বড় ক্ষতি বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে: আইনমন্ত্রী ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আ: সালাম, সচিব রবিন সানায় হামলার জবাবে সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান আর নেই বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন পেতে আজ থেকে তরুণ উদ্যোক্তাদের বাছাই ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, ২২ ক্রুকে উদ্ধার সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট নির্বাচনে হেরে পলায়ন, ফ্লাভিওর সিদ্ধান্তে হতবাক তার নিজ দলের নেতৃবৃন্দ। টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট মেসির

বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন পেতে আজ থেকে তরুণ উদ্যোক্তাদের বাছাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (৮ নভেম্বর)। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কার্যক্রমে আবেদনকারী তরুণদের ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা এবং বাস্তবায়ন সক্ষমতা মূল্যায়ন করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা। এ সময় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি তাঁদের ব্যবসায়িক উদ্যোগ যাচাই করে অর্থায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ব্যাংকে সুশাসন নিশ্চিত হবে, আমানতকারীদের স্বার্থেই কাজ করছি: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলা ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ’। তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর আওতায় উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হবে।

মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে থাকছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এ ছাড়া মূল্যায়ন প্যানেলে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের আবেদনকারীদের চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

প্রথম পর্যায়ের জেলাগুলোতে ব্যাপক সাড়া পাওয়ায় পর্যায়ক্রমে দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ কার্যক্রম চলছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন পেতে আজ থেকে তরুণ উদ্যোক্তাদের বাছাই

আপডেট সময় ১১:৩৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (৮ নভেম্বর)। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কার্যক্রমে আবেদনকারী তরুণদের ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা এবং বাস্তবায়ন সক্ষমতা মূল্যায়ন করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা। এ সময় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি তাঁদের ব্যবসায়িক উদ্যোগ যাচাই করে অর্থায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক