রোববার থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম
- আপডেট সময় ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 19
গার্মেন্টস শিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যাতে না বাড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।
এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শুক্রবার শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে তা জানানো হবে।
মজুরি বোর্ড গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান শ্রমসচিব।
























