ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে আয়োজিত ওই পথসভায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তারেক রহমানও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ৫০ মিনিটে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আরও পড়ুন  শিল্প-সাহিত্যে রাজনীতিবীকরণ সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০১:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে আয়োজিত ওই পথসভায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তারেক রহমানও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ৫০ মিনিটে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আরও পড়ুন  রাষ্ট্র মেরামতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন: তথ্যমন্ত্রী