ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

এবার দিল্লিতে মমতা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি-৯।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা ছিলেন।

আরও পড়ুন  মানব পাচারকালে ২৬ জন আটক

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্য নেতারা অবস্থান চালিয়ে গেলে তাঁদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আটকের পর তাঁদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তবে কোথায় নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই দিনে দিল্লি পুলিশ কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে। তাঁকে কোনো থানায় না নিয়ে দিল্লির বিভিন্ন সড়কে ঘোরানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্য সদস্যদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এবার দিল্লিতে মমতা আটক

আপডেট সময় ০৫:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি-৯।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা ছিলেন।

আরও পড়ুন  বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক