ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পদ্মার ২১ কেজির পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে পদ্মা নদীতে ধরা পড়া ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি নিলামে তোলা হয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুরেশ হালদার সহযোগীদের নিয়ে পদ্মার মোহনায় জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তারা। পরে জাল টেনে নৌকায় তুললে বড় একটি পাঙাশ দেখতে পান।

বুধবার রাতেই মাছটি দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চাঁদু মোল্লা।

আরও পড়ুন  ‘কানাডা বিক্রির জন্য নয়': ট্রাম্পকে মার্ক কার্নির স্পষ্ট বার্তা

চাঁদু মোল্লা জানান, রাত ১০টার দিকে নিলামে অংশ নিয়ে তিনি কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে মাছটি ৪৭ হাজার ৫০০ টাকায় কেনেন। পরে ঢাকার আশুলিয়ার এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ২ হাজার ৩০০ টাকা দরে মাছটি ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। বৃহস্পতিবার সকালে ক্রেতার ঠিকানায় মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে একই বাজারে বৃহস্পতিবার সকালে দুটি বাগাড় মাছও বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাছ দুটির মোট দাম ৪২ হাজার ২০০ টাকা।

৪২ হাজার ২০০ টাকায় বিক্রি দুটি বাগাড়

রেজাউল মণ্ডলের আড়তে বৃহস্পতিবার সকালে অন্য মাছের সঙ্গে দুটি বাগাড় ওঠে। প্রায় ১৫ কেজি ও ১৩ কেজি ওজনের মাছ দুটি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে তিনি মাছ দুটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন।

শাহজাহান শেখ বলেন, ১৫ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে ২১ হাজার টাকায় এবং ১৩ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৩৫০ টাকা দরে ১৭ হাজার ৫০০ টাকায় কেনেন।

পরে সকালে শ্রীলঙ্কাপ্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জহির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে দরদাম করে মাছ দুটি বিক্রি করেন তিনি। ১৫ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে ২৪ হাজার টাকায় এবং ১৩ কেজিরটি কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করেন শাহজাহান।

ক্রেতাদের দেওয়া ঠিকানায় বৃহস্পতিবার সকালেই মাছ দুটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পদ্মার ২১ কেজির পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

আপডেট সময় ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে পদ্মা নদীতে ধরা পড়া ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি নিলামে তোলা হয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুরেশ হালদার সহযোগীদের নিয়ে পদ্মার মোহনায় জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তারা। পরে জাল টেনে নৌকায় তুললে বড় একটি পাঙাশ দেখতে পান।

বুধবার রাতেই মাছটি দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চাঁদু মোল্লা।

আরও পড়ুন  মাংস বিক্রিতে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি