ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন মানবিক সহায়তা কর্মী ও প্রত্যক্ষদর্শী।

সোমবার এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে টাইগ্রের শেরারো এলাকায় বাস্তুচ্যুতদের ওই শিবিরে হামলা চালানো হয়। এতে এক শিশুসহ আটজন নিহত হন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে এক মা, তার চার সন্তান ও এক নাতি রয়েছেন। এ ছাড়া হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।

আরও পড়ুন  শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

মানবিক সহায়তা কর্মীও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

তবে ড্রোন হামলাটি কারা চালিয়েছে বা কেন বাস্তুচ্যুত মানুষের ওই শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৮

আপডেট সময় ০৫:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন মানবিক সহায়তা কর্মী ও প্রত্যক্ষদর্শী।

সোমবার এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে টাইগ্রের শেরারো এলাকায় বাস্তুচ্যুতদের ওই শিবিরে হামলা চালানো হয়। এতে এক শিশুসহ আটজন নিহত হন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে এক মা, তার চার সন্তান ও এক নাতি রয়েছেন। এ ছাড়া হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।

আরও পড়ুন  ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু