শিরোনাম :
মাধবপুরে গাড়ি ও টমটমের সংঘর্ষ, নিহত ৩ নারী শ্রমিক
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 457
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মি আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২), এবং কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।


























