ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

দেশের বাজারে এলপি গ্যাসের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপি গ্যাস আমদানিকারক ও অপারেটররা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এলপিজির আমদানি, সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় দেশের এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন  জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার, শিগগিরই স্বস্তি মিলবে: প্রধানমন্ত্রী

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের বরাত দিয়ে জানানো হয়, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। আর ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি সন্তোষজনক। এ কারণে বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় জানান আমদানিকারক ও অপারেটররা।

তবে পর্যাপ্ত মজুত থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহ ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী। অসৎ উদ্দেশ্যে কেউ যেন অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অপারেটররা এ বিষয়ে তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সভায় এলপিজি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপারেটরদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও শোনেন মন্ত্রী। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও সভায় আশ্বস্ত করেন তিনি।

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন জ্বালানিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ১১:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে এলপি গ্যাসের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপি গ্যাস আমদানিকারক ও অপারেটররা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এলপিজির আমদানি, সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় দেশের এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন  সহসাই কমছে না গ্যাস সংকট, সুযোগে বেড়েছে বৈদ্যুতিক চুলা ও কুকারের দাম