ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট!

দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 82

ছবি: সংগৃহীত

দেশের বাজারে এলপি গ্যাসের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপি গ্যাস আমদানিকারক ও অপারেটররা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এলপিজির আমদানি, সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় দেশের এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন  কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ল বাস ভাড়া, সচিবালয়ে ঘোষণা মন্ত্রীর

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের বরাত দিয়ে জানানো হয়, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। আর ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি সন্তোষজনক। এ কারণে বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় জানান আমদানিকারক ও অপারেটররা।

তবে পর্যাপ্ত মজুত থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহ ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী। অসৎ উদ্দেশ্যে কেউ যেন অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অপারেটররা এ বিষয়ে তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সভায় এলপিজি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপারেটরদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও শোনেন মন্ত্রী। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও সভায় আশ্বস্ত করেন তিনি।

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন জ্বালানিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ১১:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে এলপি গ্যাসের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপি গ্যাস আমদানিকারক ও অপারেটররা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এলপিজির আমদানি, সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় দেশের এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন  আলু চাষিদের চরম দুর্দশা: হিমাগারে স্লিপ সংকট, বাধ্য হচ্ছেন কম দামে বিক্রি করতে