ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোপন বৈঠক থেকে ডিইউজের সাবেক সভাপতি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ লরি আটক: অনুমোদনহীন তেল বিক্রির চেষ্টা

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অভিযান শেষ হওয়ার পর আটকের সংখ্যা ও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ওসি আরিফুল আলম।

নিউজটি শেয়ার করুন

গোপন বৈঠক থেকে ডিইউজের সাবেক সভাপতি আটক

আপডেট সময় ০৬:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  গাড়ি চালক সেজে প্রবাসীকে ছিনতাই, চক্রের সদস্যা আটক