ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘এক দফা’ কর্মসূচিতে নৈরাজ্যের চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

ছবি: সংগৃহীত

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এর আগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। এক দফার কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে শান্তি বজায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তবে এসব পরিস্থিতি মোকাবিলায় বিএনপি আওয়ামী লীগের মতো পদ্ধতি অনুসরণ করবে না বলে জানান রিজভী। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার পেছনে ‘পরাজিত শক্তির’ সঙ্গে কারও গোপন যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেশের মানুষ ও বিএনপির সমর্থকেরা অবগত আছেন বলেও দাবি করেন দলের এই নেতা।

প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, এ ধরনের ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। একই সঙ্গে জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে রিজভী দাবি করেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনো কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান বহন করতে হচ্ছে।

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে রিজভী জানান, রাজনৈতিক কর্মসূচি আরও বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে।

এসব কর্মকাণ্ডের প্রতিবাদে শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

‘এক দফা’ কর্মসূচিতে নৈরাজ্যের চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

আপডেট সময় ০৭:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬