ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষা না করে ইতালি নিজস্ব উদ্যোগে এই পদক্ষেপ নেবে।

আরও পড়ুন  গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি

তিনি বলেন, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার সক্ষমতা ইতালির রয়েছে। এই নৌপথ দীর্ঘ সময় অচল হয়ে পড়লে এর অর্থনৈতিক প্রভাব গুরুতর হতে পারে। তাই সিদ্ধান্ত নিতে প্রশাসনিক বিলম্ব করা উচিত নয়।

তবে কতটি যুদ্ধজাহাজ পাঠানো হবে বা কবে থেকে সেগুলো দায়িত্ব পালন করবে, তা জানাননি মন্ত্রী।

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ এবং সুয়েজ খালমুখী জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হতে পারে। এতে পরিবহন ব্যয় ও পণ্য সরবরাহের সময় বাড়ার পাশাপাশি জ্বালানি ও আমদানি পণ্যের দামেও চাপ পড়তে পারে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথি আন্দোলনের তৎপরতা বাড়ায় নৌপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় সামরিক অভিযান পরিচালনা করেছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি

আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষা না করে ইতালি নিজস্ব উদ্যোগে এই পদক্ষেপ নেবে।

আরও পড়ুন  ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে