ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প সাদিক কায়েমের বাড়িতে বিএনপি-জামায়াতের দুই এমপি পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 83

ছবি সংগৃহীত

গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষা না করে ইতালি নিজস্ব উদ্যোগে এই পদক্ষেপ নেবে।

আরও পড়ুন  ইতালির রাভেনা বন্দরে ইসরায়েলগামী অস্ত্রবাহী ট্রাক আটকালো শ্রমিকরা

তিনি বলেন, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার সক্ষমতা ইতালির রয়েছে। এই নৌপথ দীর্ঘ সময় অচল হয়ে পড়লে এর অর্থনৈতিক প্রভাব গুরুতর হতে পারে। তাই সিদ্ধান্ত নিতে প্রশাসনিক বিলম্ব করা উচিত নয়।

তবে কতটি যুদ্ধজাহাজ পাঠানো হবে বা কবে থেকে সেগুলো দায়িত্ব পালন করবে, তা জানাননি মন্ত্রী।

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ এবং সুয়েজ খালমুখী জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হতে পারে। এতে পরিবহন ব্যয় ও পণ্য সরবরাহের সময় বাড়ার পাশাপাশি জ্বালানি ও আমদানি পণ্যের দামেও চাপ পড়তে পারে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথি আন্দোলনের তৎপরতা বাড়ায় নৌপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় সামরিক অভিযান পরিচালনা করেছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি

আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষা না করে ইতালি নিজস্ব উদ্যোগে এই পদক্ষেপ নেবে।

আরও পড়ুন  ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করে অবৈধ অভিবাসন রুখতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা