ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের পর বিশ্বনেতাদের অসুস্থতার গুঞ্জন, যা বলল ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলন শেষে দেশে ফেরার পর অসুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। একই সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়েও বিভিন্ন দাবি ছড়ালেও তার অসুস্থতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

৭৩ বছর বয়সী রামাফোসা গত সোমবার ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ফেরেন। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি চিকিৎসাধীন ও পূর্ণ বিশ্রামে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তার নির্ধারিত সরকারি কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রী প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন  ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়: রিজভী

এদিকে দক্ষিণ আফ্রিকার উপপ্রেসিডেন্ট পল মাশাটাইলও সম্প্রতি একটি ছোটখাটো চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। ফলে দেশটির শীর্ষ দুই নেতা বর্তমানে জনসমক্ষে কম উপস্থিত হচ্ছেন।

অন্যদিকে, ব্রিকস সম্মেলন শেষে ভারতে থেকে বেইজিং ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। চীনা ডেমোক্রেটিক পার্টির প্রধান ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, সম্মেলন চলাকালে শি জ্ঞান হারিয়েছিলেন এবং তাকে জরুরি ভিত্তিতে বেইজিংয়ের চাইনিজ পিপলস লিবারেশন আর্মি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শি গুরুতর ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলেও দাবি করেন।

তবে শি জিনপিংয়ের অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার এসব দাবির সত্যতা বেইজিং কিংবা ভারত—কোনো পক্ষই নিশ্চিত করেনি। চীনা সরকার বা সংশ্লিষ্ট হাসপাতাল থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও গুঞ্জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। বিশেষ করে শি জিনপিং ও সিরিল রামাফোসার স্বাস্থ্য নিয়ে ছড়ানো পোস্টের বিষয়ে সতর্ক করেছে তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এমইএ বলেছে, “এটি বিভ্রান্তিকর! সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত পোস্টের বিষয়ে আমরা সবাইকে সতর্ক করছি।”

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্রিকসের পর বিশ্বনেতাদের অসুস্থতার গুঞ্জন, যা বলল ভারত

আপডেট সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলন শেষে দেশে ফেরার পর অসুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। একই সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়েও বিভিন্ন দাবি ছড়ালেও তার অসুস্থতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

৭৩ বছর বয়সী রামাফোসা গত সোমবার ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ফেরেন। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি চিকিৎসাধীন ও পূর্ণ বিশ্রামে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তার নির্ধারিত সরকারি কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রী প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন  ২০৫ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে টেক্সাস থেকে ভারতে ফেরত পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট