ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যাপ্তি বাড়ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যুক্ত হচ্ছে ৩ ইউনিয়ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জেলা প্রশাসন। তবে প্রাথমিক প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড নাসিকের সীমানায় যুক্ত করার সুপারিশ থেকে সরে এসেছে প্রশাসন।

গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়া হয়। এতে নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে জেলা প্রশাসনের মতামত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন বিধিমালা অনুসরণ করে নাসিকের সীমানা বাড়ানোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত জানতে ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানির আয়োজন করা হয়।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত।

গণশুনানিতে পাওয়া মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য একটি কমিটি গঠন করা হয়। পরে কমিটি নির্ধারিত এলাকাগুলো পরিদর্শন করে এবং ড্রোনে ধারণ করা ফুটেজসহ প্রতিবেদন জমা দেয়।

জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা, মানুষের পেশাগত অবস্থান, শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা, বিদ্যমান অবকাঠামো এবং স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনায় ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির উপযোগী।

তবে সর্বশেষ প্রতিবেদনে কাশীপুর ইউনিয়নের কোনো এলাকা নাসিকের সীমানায় যুক্ত করার সুপারিশ করা হয়নি। এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছিল।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গণশুনানির ভিত্তিতে তিনটি ইউনিয়নের পুরো এলাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাশীপুরের দুটি ওয়ার্ড নাসিকে যুক্ত করার প্রস্তাব থাকলেও সেখান থেকে আপত্তি আসায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। জেলা প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

ব্যাপ্তি বাড়ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যুক্ত হচ্ছে ৩ ইউনিয়ন

আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে জেলা প্রশাসন। তবে প্রাথমিক প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড নাসিকের সীমানায় যুক্ত করার সুপারিশ থেকে সরে এসেছে প্রশাসন।

গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়া হয়। এতে নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে জেলা প্রশাসনের মতামত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন বিধিমালা অনুসরণ করে নাসিকের সীমানা বাড়ানোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত জানতে ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানির আয়োজন করা হয়।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন