ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আহ্বায়ক মেহেদী হাসান হিমেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 247

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন  ঢাবিতে বহিরাগত নিয়ন্ত্রণ করার ঘোষণা ছাত্রদলের

এই কমিটিতে ২০৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৪৯ জনকে সদস্য করা হয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর ২৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের যুগ্ম আহ্বায়ক এবং ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন প্রথম আলোকে জানান, “দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে যারা দলের জন্য নিবেদিত ছিলেন, তাদের সবাইকে রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলের ইতিহাস নতুন করে রচনা করব।”

অন্যদিকে, আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ফ্যাসিস্ট শাসনের কারণে ছাত্রদলের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি বৃহত্তর ইউনিট। আগের আংশিক কমিটিতে সবার নাম আসেনি, তবে এখন সবাইকে অন্তর্ভুক্ত করে ছাত্রদলের পরিচয় বহন করার সুযোগ তৈরি করা হয়েছে।”

এখন এই নতুন কমিটি সংগঠনের শক্তি বৃদ্ধির জন্য এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে আশাবাদী দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আহ্বায়ক মেহেদী হাসান হিমেল

আপডেট সময় ১১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন  ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক 