ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোদিকে তেহরান সফরের আমন্ত্রণ পেজেশকিয়ানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ব্রিকস সম্মেলন শেষে ভারত থেকে ইরানের উদ্দেশে রওনা হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিদায়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিগগির তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পেজেশকিয়ান মোদিকে উদ্দেশ করে বলেন, খুব শিগগিরই ইরানে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন তিনি।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান। পরে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন  মার্চে ঢাকা সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব, সাক্ষাৎ করবেন রোহিঙ্গাদের সাথে

ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর এটি ছিল পেজেশকিয়ানের প্রথম ভারত সফর। এর আগে উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনেও মোদির সঙ্গে তার বৈঠক হয়েছিল।

পেজেশকিয়ানের ভারত সফরকে ‘বিশেষ সফর’ হিসেবে উল্লেখ করেছেন মোদি। তিনি বলেন, ভারত ও ইরানের বন্ধুত্ব আরও জোরদার করার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোদিকে তেহরান সফরের আমন্ত্রণ পেজেশকিয়ানের

আপডেট সময় ০২:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন শেষে ভারত থেকে ইরানের উদ্দেশে রওনা হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিদায়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিগগির তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পেজেশকিয়ান মোদিকে উদ্দেশ করে বলেন, খুব শিগগিরই ইরানে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন তিনি।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান। পরে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন  ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী