শিরোনাম :
বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 26
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি জানায়, আজ রাজধানীর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে মেঘ ও বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অনুভূতি থেকে তেমন স্বস্তি মিলবে না।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।


























