ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে সুস্পষ্ট লঘুচাপ, টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 465

ছবি সংগৃহীত

চৈত্রের খরতাপে অতিষ্ঠ দেশের জনজীবন। চারদিকে ধুলো, গরম আর পানিশূন্যতার চাপ প্রতিটি মানুষ যেন একফোঁটা বৃষ্টির জন্য তাকিয়ে আছেন আকাশের দিকে। এই রুক্ষ সময়েই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ ধীরে ধীরে সুস্পষ্ট রূপ নিয়েছে, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে একদিকে যেমন কিছুটা স্বস্তি মিলবে দাবদাহ থেকে, অন্যদিকে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক দুর্ভোগও দেখা দিতে পারে।

আরও পড়ুন  ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আবহাওয়াবিদ বজলুর রশিদের মতে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও পরে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। এর বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপরেও প্রভাব ফেলছে। ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামী ২৪ ঘণ্টা। তবে শুক্রবার (১১ এপ্রিল) থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) থেকে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

রোববার ও সোমবার (১৩-১৪ এপ্রিল) দু’এক জায়গায় বৃষ্টি হলেও, সারাদেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে পটুয়াখালী ও সাতক্ষীরায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

সাময়িক স্বস্তির ইঙ্গিত হলেও, বৃষ্টির এই ধারা যদি স্থায়ী হয়, তবে তা কৃষি ও জনজীবনের জন্য আশীর্বাদ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে সুস্পষ্ট লঘুচাপ, টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

চৈত্রের খরতাপে অতিষ্ঠ দেশের জনজীবন। চারদিকে ধুলো, গরম আর পানিশূন্যতার চাপ প্রতিটি মানুষ যেন একফোঁটা বৃষ্টির জন্য তাকিয়ে আছেন আকাশের দিকে। এই রুক্ষ সময়েই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ ধীরে ধীরে সুস্পষ্ট রূপ নিয়েছে, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে একদিকে যেমন কিছুটা স্বস্তি মিলবে দাবদাহ থেকে, অন্যদিকে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক দুর্ভোগও দেখা দিতে পারে।

আরও পড়ুন  শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত