ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের পথে ৮ টন ইউরিয়া সার জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮ টন ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড স্টেশনের একটি দল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
জব্দ করা সারের মোট ওজন ৮ হাজার কেজি বা ৮ টন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন  অর্থ পাচার রোধে কঠোর বৈশ্বিক আইনি কাঠামোর আহ্বান ইউনূসের

কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটি জব্দ করা হয়েছে।

পরে জব্দ করা সার ও ট্রলারটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে পাচারের পথে ৮ টন ইউরিয়া সার জব্দ

আপডেট সময় ১২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮ টন ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড স্টেশনের একটি দল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
জব্দ করা সারের মোট ওজন ৮ হাজার কেজি বা ৮ টন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন  আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা