ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, কিনশাসায় নিহত ২২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিবাহ অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আগুনের দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন মানুষ। এতে আহতও হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কিনশাসার লিংওয়ালা এলাকায় অবস্থিত একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎই আগুন ধরে যায়। খুব অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটি গ্রাস করে ফেলে, যার ফলে উপস্থিত অতিথিদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের সরু করিডোর ও পথ সীমিত থাকায় অনেকেই ভেতরে আটকা পড়ে যান বাঁচার চেষ্টা করেন।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

লিংওয়ালা এলাকার দায়িত্বপ্রাপ্ত মেয়র নরবার্ট মুশিঙ্গা প্রাথমিকভাবে ২২ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধারকাজ এবং মরদেহ শনাক্তকরণের কাজ এখনও শেষ না হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা এখনই চূড়ান্তভাবে বলা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে কিনশাসার আশপাশের বিভিন্ন হাসপাতালে, যেখানে তাদের চিকিৎসা চলছে। কর্তৃপক্ষের ভাষ্যমতে, আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় এবং এ নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।

দুর্ঘটনাস্থল স্বচক্ষে দেখতে যান কঙ্গোর উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জ্যাকম্যাঁ শাবানি। তিনি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিহতদের তালিকায় নাম রয়েছে কঙ্গোর সরকারি রেডিও-টিভি চ্যানেলের একজন ক্যামেরাপারসন গাই কিতোকো আলোমার। খুশির অনুষ্ঠানে এমন হৃদয়বিদারক মৃত্যুর মিছিলে গোটা কিনশাসা শহর এখন শোকস্তব্ধ।

নিউজটি শেয়ার করুন

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, কিনশাসায় নিহত ২২

আপডেট সময় ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিবাহ অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আগুনের দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন মানুষ। এতে আহতও হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কিনশাসার লিংওয়ালা এলাকায় অবস্থিত একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎই আগুন ধরে যায়। খুব অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটি গ্রাস করে ফেলে, যার ফলে উপস্থিত অতিথিদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের সরু করিডোর ও পথ সীমিত থাকায় অনেকেই ভেতরে আটকা পড়ে যান বাঁচার চেষ্টা করেন।

আরও পড়ুন  ইরানে সুন্নি হামলায় নিহত ৫