ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 150

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটির উত্তর মালাক্কা সাগর এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনের ফলে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এপি। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে মালাক্কা সাগরের তলদেশে। দুই লাখেরও বেশি মানুষের বসবাসকারী এই শহরে কম্পন তীব্রভাবে অনুভূত হলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭.৮ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.৪ হিসেবে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  আর্জেন্টিনা সমর্থকের গাড়িতে গুলিবর্ষণ কানসাসে নিহত ১

কম্পনের পরপরই সমুদ্র উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস না হওয়ায় কিছুক্ষণ পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আপডেট সময় ০৯:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটির উত্তর মালাক্কা সাগর এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনের ফলে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এপি। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে মালাক্কা সাগরের তলদেশে। দুই লাখেরও বেশি মানুষের বসবাসকারী এই শহরে কম্পন তীব্রভাবে অনুভূত হলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭.৮ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.৪ হিসেবে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  দক্ষিণ সুদানে বিমান হামলায় নিহত ৭, ধ্বংস হাসপাতাল-ফার্মেসি