ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে ‘জোডি’ নামে পরিচিত একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। নিলামের আগে কঙ্কালটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৯০ লাখ ডলার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথবিতে কঙ্কালটি বিক্রি হয়। প্রায় ১২ মিনিট ধরে ছয়জন সম্ভাব্য ক্রেতার মধ্যে দর-কষাকষির পর সর্বোচ্চ দর ওঠে ৪ কোটি ৭৩ লাখ ডলার। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন  শুল্কযুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতী দেশগুলোকে চীনের কঠোর হুঁশিয়ারি

একসময় কঙ্কালটিকে টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স প্রজাতির একটি অল্পবয়স্ক ডাইনোসরের বলে মনে করা হতো। পরবর্তী গবেষণায় এটিকে ‘ন্যানোটাইরানাস’ নামে স্বতন্ত্র একটি প্রজাতির অন্তর্ভুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, কঙ্কালটির উচ্চতা প্রায় তিন মিটার। এতে জীবাশ্মে পরিণত হওয়া ১৯১টি হাড়ের অংশ রয়েছে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে জোডি পিয়ারসন নামের এক ব্যক্তি কঙ্কালটি আবিষ্কার করেন। পরে ক্লেটন ফিপসের নেতৃত্বে এর খননকাজ সম্পন্ন হয়।

ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ইতিহাসে কঙ্কালটির দাম অন্যতম সর্বোচ্চ। এর আগে ‘গাস’ নামে পরিচিত একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৬০৪ কোটি টাকা। অন্যদিকে, ‘এপেক্স’ নামে পরিচিত একটি স্টেগোসরাসের কঙ্কাল বিক্রি হয়েছিল ৪ কোটি ৪৬ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৯ কোটি টাকা।

গুরুত্বপূর্ণ জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে বিক্রি করা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তাঁদের আশঙ্কা, এসব জীবাশ্ম ব্যক্তিগত মালিকানায় চলে গেলে গবেষণার প্রয়োজনে সেগুলোতে প্রবেশাধিকার পাওয়া কঠিন হতে পারে। তবে অন্যদের মতে, এ ধরনের নিলাম জীবাশ্ম সংরক্ষণ এবং জনসাধারণের সামনে সেগুলো প্রদর্শনের নতুন সুযোগও তৈরি করতে পারে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

আপডেট সময় ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে ‘জোডি’ নামে পরিচিত একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। নিলামের আগে কঙ্কালটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৯০ লাখ ডলার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথবিতে কঙ্কালটি বিক্রি হয়। প্রায় ১২ মিনিট ধরে ছয়জন সম্ভাব্য ক্রেতার মধ্যে দর-কষাকষির পর সর্বোচ্চ দর ওঠে ৪ কোটি ৭৩ লাখ ডলার। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন  পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের উত্তেজনা তুঙ্গে, নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প