শিরোনাম :
বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 18
বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন।
বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এ সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানানো হয়েছে, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের অংশ হিসেবে ধারাবাহিকভাবে এ ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
























