ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল আটক পুত্রের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন শুভেচ্ছা তদন্তে ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ: লীগ-সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের ধা*ক্কা*য় ঠাকুরগাঁওয়ে পথচারীসহ ২ জন নি*হ*ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছে।

মোটরসাইকেলের ধাক্কায় নিহত পথচারীর নাম আবুল হোসেন (৬০) রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে এবং নিহত আরেক জন হলেন মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গী উপজেলার দেলাওয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)।

উল্লেখিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ।

আরও পড়ুন  লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত কয়েকজন

স্থানীয় তথ্য মতে , দুপুরে একটি মোটরসাইকেলে করে চালকসহ দুই জন ব্যক্তি বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। তখন নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন (৬০) রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান ও ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন। একই ঘটনায় মোটরসাইকেলের চালক ও অন্য আরোহী গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের আরোহী অর্নব মারা যান। অন্যদিকে মোটরসাইকেল চালকের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী সহ ২ জন মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেলের ধা*ক্কা*য় ঠাকুরগাঁওয়ে পথচারীসহ ২ জন নি*হ*ত

আপডেট সময় ০৭:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছে।

মোটরসাইকেলের ধাক্কায় নিহত পথচারীর নাম আবুল হোসেন (৬০) রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে এবং নিহত আরেক জন হলেন মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গী উপজেলার দেলাওয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)।

উল্লেখিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ।

আরও পড়ুন  ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু