ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

এআই লেখা পোস্ট-মন্তব্য ঠেকাতে নতুন বাটন আনছে লিংকডইন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও অপ্রয়োজনীয় পোস্ট-মন্তব্য ঠেকাতে নতুন বাটন চালু করছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। এআই দিয়ে তৈরি বলে সন্দেহ হওয়া কোনো কনটেন্ট সহজে শনাক্ত করে অভিযোগ জানানোর সুযোগ দিতে ‘সিমস লাইক এআই স্লপ’ নামের এ সুবিধা আনা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি এবং নিম্নমানের বা অপ্রয়োজনীয় মনে হওয়া পোস্ট ও মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন  মহাকাশে চীনের এআই কম্পিউটার: ১২টি উপগ্রহ উৎক্ষেপণ, মোট পাঠানো হবে এরকম ২৮০০ টি স্যাটেলাইট

সম্প্রতি প্যাংগ্রাম নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, লিংকডইনে প্রকাশিত দীর্ঘ পোস্টের প্রায় ৪১ শতাংশ এআই দিয়ে তৈরি। অর্থাৎ প্রতি ১০টি দীর্ঘ পোস্টের মধ্যে প্রায় চারটি পোস্ট মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লেখা হচ্ছে। গবেষণার এ ফল প্রকাশের পরই নতুন উদ্যোগের কথা জানায় লিংকডইন।

লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন বলেন, এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট প্ল্যাটফর্মটির অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের অভিযোগ ও প্রতিবেদন বিশ্লেষণ করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। এর ফলে ভবিষ্যতে এআই দিয়ে তৈরি নিম্নমানের পোস্ট ও মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সহজ হবে।

লিংকডইনের দাবি, প্রতিদিন তারা হাজার হাজার স্বয়ংক্রিয় মন্তব্য এবং লাখ লাখ বটের কার্যক্রম বন্ধ করছে। একই সঙ্গে ব্যবহারকারীদের খবরের পাতায় এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট পৌঁছানোর আগেই তা শনাক্ত করে কমিয়ে আনার কাজও চলছে।

এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট ঠেকাতে শুধু লিংকডইন নয়, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাক সম্প্রতি এআই দিয়ে লেখা নিবন্ধ শনাক্ত করার একটি ব্যবস্থা চালু করেছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ইন্টারনেটে মানুষের তুলনায় স্বয়ংক্রিয় বটের কার্যক্রম এখন আরও বেশি দেখা যাচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ সহজ করলেও এর অপব্যবহারও বাড়ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বাসযোগ্য ও মানসম্মত কনটেন্ট নিশ্চিত করতে নতুন ধরনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এআই লেখা পোস্ট-মন্তব্য ঠেকাতে নতুন বাটন আনছে লিংকডইন

আপডেট সময় ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও অপ্রয়োজনীয় পোস্ট-মন্তব্য ঠেকাতে নতুন বাটন চালু করছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। এআই দিয়ে তৈরি বলে সন্দেহ হওয়া কোনো কনটেন্ট সহজে শনাক্ত করে অভিযোগ জানানোর সুযোগ দিতে ‘সিমস লাইক এআই স্লপ’ নামের এ সুবিধা আনা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি এবং নিম্নমানের বা অপ্রয়োজনীয় মনে হওয়া পোস্ট ও মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন  তরুণদের এআই ও প্রযুক্তিতে দক্ষ করে গড়বে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ