ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ভ্রমণ সতর্কতা শিথিল করলো যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন মূল্যায়নে বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ’ থেকে কমিয়ে লেভেল-২ ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ’-এ নামানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এ অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেন।

আরও পড়ুন  বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণ সতর্কতার এ পরিবর্তন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ার ইঙ্গিতও বহন করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এ প্রেক্ষাপটে ভ্রমণ সতর্কতার উন্নয়নকে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সরকারের ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে।

সরকারের মতে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি বহন করে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের ভ্রমণ সতর্কতা শিথিল করলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন মূল্যায়নে বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ ‘পুনর্বিবেচনা করে ভ্রমণ’ থেকে কমিয়ে লেভেল-২ ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ’-এ নামানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এ অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেন।

আরও পড়ুন  সিরিয়ায় সেনা হ্রাস করছে যুক্তরাষ্ট্র, আইএস দমনে কৌশলগত পরিবর্তন