ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

রাকাব চেয়ারম্যানকে অব্যাহতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 87

ছবি: সংগৃহীত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান মোহাম্মদ আলীকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার, ৩০ জুন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ১১(২) ধারা অনুযায়ী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২১ অক্টোবর তাকে রাকাবের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সেই অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত থাকার কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও পড়ুন  মাই টিভির চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

মোহাম্মদ আলী ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং ১৯৭৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯২ সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দেশে ফিরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। প্রায় ৪১ বছর শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর অবসরে যান। অবসর-পরবর্তী সময়ে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

রাকাব চেয়ারম্যানকে অব্যাহতি

আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান মোহাম্মদ আলীকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার, ৩০ জুন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ১১(২) ধারা অনুযায়ী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২১ অক্টোবর তাকে রাকাবের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সেই অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত থাকার কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও পড়ুন  আইসিসি হল অব ফেমে নতুন সাত কিংবদন্তি, তালিকায় ধোনি, হেইডেন, আমলারা