ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

র‍্যাব বিলুপ্ত চাই, নতুন নামে পুনরুজ্জীবন নয়: জেএসডি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের বিরোধিতা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির দাবি, র‍্যাবের বিদ্যমান জনবল, সম্পদ, ক্ষমতা ও সাংগঠনিক সক্ষমতা নতুন বাহিনীতে রাখা হলে সেটি সংস্কার নয়, বরং পুরোনো কাঠামোকেই নতুনভাবে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভায় এ বিষয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

আরও পড়ুন  র‌্যাব এর নতুন নাম এসআরবি প্রস্তাব

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের উদ্যোগকে তারা প্রকৃত সংস্কার হিসেবে দেখছেন না। তার মতে, কেবল নাম পরিবর্তন করে একই জনবল ও ক্ষমতাকাঠামো বহাল রাখলে মূল সমস্যার কোনো সমাধান হবে না।

তিনি বলেন, র‍্যাবের কার্যক্রমকে কেন্দ্র করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের বিষয় সামনে এসেছে। এমন পরিস্থিতিতে পুরোনো বাহিনীর জনবল, সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন কাঠামোয় বহাল রাখা হলে তা পুরোনো ক্ষমতাব্যবস্থারই পুনঃপ্রতিষ্ঠা ঘটাবে।

সভায় তানিয়া রব বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য অংশীদারিত্বের গণতন্ত্রকে সংস্কারের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করে জেএসডি তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে।

তিনি বলেন, রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা জনগণের অধিকার ও আইনের শাসনের অধীন থাকতে হবে। কোনো রাষ্ট্রীয় বাহিনী কিংবা প্রতিষ্ঠান জনগণের ঊর্ধ্বে অবস্থান করতে পারে না।

তানিয়া রব আরও বলেন, শুধু পুরোনো ক্ষমতাকাঠামোকে নতুন নামে সাজানো নয়, বরং জনগণের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা এবং জবাবদিহিতা নিশ্চিত করে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অঙ্গীকার।

যৌথ সভায় আরও বক্তব্য দেন জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী এবং বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানসহ দলের অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত চাই, নতুন নামে পুনরুজ্জীবন নয়: জেএসডি

আপডেট সময় ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের বিরোধিতা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির দাবি, র‍্যাবের বিদ্যমান জনবল, সম্পদ, ক্ষমতা ও সাংগঠনিক সক্ষমতা নতুন বাহিনীতে রাখা হলে সেটি সংস্কার নয়, বরং পুরোনো কাঠামোকেই নতুনভাবে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভায় এ বিষয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

আরও পড়ুন  র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ